এশিয়া কাপেও নেই মিরাজ, ৩ বছর পর ফিরলেন নুরুল

Spread the love

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজ ও এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান। প্রায় তিন বছর পর টি–টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। তাঁর সঙ্গে ফিরেছেন সাইফ হাসান্ও।

আগেই নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়ে রাখা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপের দলে নেই। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে তাঁকে।

উইকেটরক্ষক–ব্যাটসম্যান নুরুল জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে।

২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টি–টোয়েন্টি অভিষেক হওয়া সাইফ এখন পর্যন্ত দেশের হয়ে ৫ টি–টোয়েন্টি খেলেছেন। ২০২৩ সালে এশিয়ান গেমসে শেষবার বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

সাইফ ও নুরুল দুজনেই এখন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে টপ এন্ড টি–টোয়েন্টিতে খেলছেন। নুরুল ৫ ম্যাচে ১১৭.২০ স্ট্রাইক রেটে ১০৯ রান করেছেন। ১ হাফ সেঞ্চুরিতে ১৩০ স্ট্রাইক রেটে ১৩০ রান করেছেন সাইফ।

নুরুল হাসান এখন বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে আছেন
নুরুল হাসান এখন বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে আছেন

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে আগেই নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়ে রাখা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপের দলেও নেই। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে তাঁকে। তিনি ছাড়া সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ আছেন স্ট্যান্ডবাইয়ের তালিকায়।

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩০ আগস্ট, পরের দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সব ম্যাচই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এরপর ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু এশিয়া কাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্বে লিটনদের পরের দুটি ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে, ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ দল :

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

One thought on “এশিয়া কাপেও নেই মিরাজ, ৩ বছর পর ফিরলেন নুরুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *