মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রবিউল গ্রেপ্তার

Spread the love

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নগরীর গলাচিপা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, “তার বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা রয়েছে। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”রবিউল হোসেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী বলে পরিচিত ছিলেন।নাম প্রকাশে অনিচ্ছুক তার অন্তত দু’জন প্রতিবেশী বলেন, “গণঅভ্যুত্থানের পর অন্যান্য আওয়ামী লীগ নেতাদের মতো রবিউলও এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। কিন্তু সম্প্রতি তিনি তার বাড়িতে যাতায়াত শুরু করেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *