
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জমিয়তে উলামায়ে ইসলামের কার্যালয় ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী মাজেদুল হক। তিনি অভিযোগটিকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভূঁইগড় রূপায়ণ টাওয়ারে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি জানান, ৭ সেপ্টেম্বর সংবাদ মাধ্যমে জানতে পারেন যে তাকে কার্যালয় ভাঙচুরের সঙ্গে জড়ানো হয়েছে। তবে প্রকৃতপক্ষে তিনি কিংবা তার সহযোগীরা এ ঘটনায় সম্পৃক্ত নন।
কাজী মাজেদুল হক বলেন, শান্তিধারায় তার পৈতৃক জমির ওপর গড়ে ওঠা কালা চান সুপার মার্কেট নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মার্কেটটি স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজ্জাক বেপারী প্রায় ১৫ বছর ধরে দখলে রেখেছেন। সম্প্রতি স’ন্ত্রাসী হা’মলার শিকার হলে তিনি থানায় লিখিত অভিযোগও দেন।
তার দাবি, জমিয়ত নেতা মাওলানা ফেরদাউস রাজ্জাক বেপারীর পক্ষ নিয়ে তার সম্পত্তি দ’খলের চেষ্টা করছেন। এমনকি কয়েক মাস আগে ওই মার্কেট দখলের হু’মকিও দিয়েছেন। অথচ সেখানে ফেরদাউস নিজেই চারটি দোকান থেকে নিয়মিত ভাড়া নিয়ে থাকেন।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ভা’ঙচুরের ঘটনায় জড়ানো হয়েছে, যাতে জনমনে বিভ্রান্তি তৈরি হয় এবং সম্পত্তি দখলের সুযোগ মেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালা চান সুপার মার্কেটের মালিকানা নিয়ে আদালতে একাধিক মা’মলা এখনও বিচারাধীন রয়েছে।