
নারায়ণগঞ্জের ভূইগরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে।
নারায়ণগঞ্জের ভুইগর স্টানে ওভার ব্রিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সাইড ভেঙ্গে নিচে পড়ে যায়। এতে ফ্লাইওভারের লোহার একটি অংশ ভেঙ্গে নিচে থাকা একজন বৃদ্ধ মাথায় আঘাত পেয়ে গুরতর আহত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি দুপুর ১টা ২০মিনিটে ঘটে। ঘটনার পর ড্রাইভার পলাতক রয়েছে।