
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে নগরের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে এবং সমাধানের দাবীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব ৬ (সোমবার) আগষ্ট সকালে সাক্ষাৎ করেন তারা।
এই সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আলামিন।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক শওকত আলী।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহাম্মেদুর রহমান তনু।
সিটি করপোরেশন প্রশাসকের সাথে সাক্ষাৎ এর মাধ্যমে তারা নগরীর ডেঙ্গু আক্রান্তের হার বৃদ্ধি, ডেঙ্গুর কিছু নির্দিষ্ট অঞ্চল যেই যায়গায় রোগীর সংখ্যা বেশি সেই যায়গা তুলে ধরেন।
তার পাশাপাশি তারা নগরীতে সরকারি হাসপাতাল ও সিটি করপোরেশন পরিচালিত স্বাস্থ্য কমপ্লেক্স গুলতো ডেঙ্গু রোগীদের সঠিক চিকিৎসা না পাওয়ার কথা তুলে ধরেন।
এবাদেও এনসিপির নেতৃত্ব নগরীর নানা সমস্যা তুলে ধরনে সিটি প্রশাসকের সামনে।
এই সময় সিটি প্রশাসক তাদের বক্তব্য গুরুত্বের সাথে শ্রবণ করেন এবং তিনি তাদের সীমাবদ্ধতার কথা জানানোর পাশাপাশি আজকে থেকেই কিছু উদ্যোগ নেয়ার আশ্বাস প্রদান করেন।
এই সময় এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব সামনের দিনের জন্য দ্রুত এবং কার্যকর পদক্ষেপ দেখতে চান বলে সিটি প্রশাসকের কাছে দাবি জানান।