Spread the love

রাজনীতিতে আলো ছড়াচ্ছেন তরুণ রাজনীতিক আহমেদুর রহমান তনু। ২৪ সালের গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। ছাত্র-জনতার আন্দোলনে আলোচিত সমন্বয়কের ভূমিকা পালন করা তরুণ এই রাজনীতিক গণঅভ্যুথান পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের রাজনীতিতে আলোচিত হয়ে ওঠেন। সূত্রমতে, তরুণ নেতা আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জের সদর থানার নিতাইগঞ্জ এলাকার সন্তান। তার পিতা আব্দুর রহমান ছিলেন নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক ও নাগরিক আন্দোলনের অন্যতম নেতা। তনু পেশায় ব্যবসায়ী। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক। তিনি সুশাসনের জন্য নাগরিক- সুজন এর নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তথ্যমতে, আহমেদুর রহমান তনুর পিতা প্রয়াত আব্দুর রহমান ছিলেন নারায়ণগঞ্জের একজন প্রতিবাদী কণ্ঠ। নারায়ণগঞ্জে অন্যায়, সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করতেন তিনি। বিশেষ

করে গডফাদার শামীম ওসমানের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। পিতার দেখানো পথে হাঁটেন তরুণ সংগঠন, রাজনীতিক আহমেদুর রহমান তনু। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জ থেকে যে ক’জন তরুণ নেতা স্থান পেয়েছেন তাদের মধ্যে তনু অন্যতম। এনসিপি গঠনের পর থেকে তনুর নেতৃত্বে নারায়ণগঞ্জে একাধিক কর্মসূচি পালন করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। নতুন দল, নতুন সংগঠক সব মিলিয়ে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছে আহমেদুর রহম তনু। ইতোমধ্যে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে এনসিপির হয়ে প্রতিনিধিত্ব করবেন বলেও বেশ গুঞ্জন রয়েছে। নারায়ণগঞ্জবাসীও নতুন দল এবং তরুণ নেতাদের খুব সহজে গ্রহণ করেছে তা তাদের কর্মকান্ডে মানুষের অংশগ্রহণ দেখেই বুঝা যাচ্ছে। আগামীর বাংলাদেশ তনুদের হবে এমন প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *