জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনে দাবী জামায়াতে ইসলামীর মানববন্ধন

Spread the love

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় শহরের বঙ্গবন্ধু সড়কের মন্ডলপাড়া ব্রীজ থেকে শুরু করে চাষাঢ়া পর্যন্ত মহানগর জামায়াতে ইসলামীর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।জামায়াতের পাঁচ দফা দাবীর মধ্যে রয়েছে- জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোট, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন নিষিদ্ধকরণ। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ।এসময় বক্তারা বলেন-জমায়াতে ইসলামী দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একক সংখ্যা গরিষ্ঠতা অর্জনের মাধ্যমে যেন কোনো দল আবার স্বৈরাচার হয়ে উঠতে না পারে, ফ্যাসিজম কায়েম করতে না পারে সেজন্য জামায়াতে ইসলামী আধুনিক বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত ও পরিক্ষিত পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবী জানিয়ে আসছে।তারা আরও বলেন, সুষ্ঠু নির্বাচন ও জনমতের প্রতিফলন যেন ঘটে এজন্য নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবীতে সোচ্চার রয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই ছাত্র জনতার প্রাণের দাবী জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবীতে জামায়াত সমমনা দলগুলোকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মুমিনুল হক সরকার, মহানগর নায়েবে আমীর আব্দুল কাইউম, মহানগর সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন ও প্রচার বিভাগের সেক্রেটারী হাফেজ আব্দুল মোমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *