
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে তার বাসায় আজ বিকালে দেখতে যান নারায়ণগঞ্জ জেলার এনসিপি নেতৃবৃন্দ। এই সময় তারা রনির খোজ খবর নেন। এবং তার সুস্থতা কামনা করেন।
এর পাশাপাশি তারা নারায়ণগঞ্জ জেলার রাজনীতি নিয়ে কথা বলেন।তারা ঐক্যবদ্ধ ভাবে নারায়ণগঞ্জে কাজ করার বিষয়ে আলোচনা করেন।তারা নারায়ণগঞ্জের নানা সমস্যা ও এর সমাধান নিয়ে কথা বলেন এবং সেই সমস্যা সমাধানের জন্য কাজ করার অঙ্গিকার করেন।
এই সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আলামিন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহাম্মেদুর রহমান তনু।
আরও উপস্থিত থাকেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সমন্বয় কমিটির সিনিয়র সদস্য তানজিমুল ইসলাম, তানজিদ জোবায়ের, ফারদিন শেখ,সদর উপজেলার সদস্য নাঈম উদ্দিন সানি সহ ফতুল্লা থানার নেতৃবৃন্দ