ভূমিকম্পে হতাহতের ঘটনায় এনসিপি নেতা আহমেদুর রহমান তনুর শোক।

Spread the love

ভূমিকম্পে হতাহতের ঘটনায় এনসিপি নেতা আহমেদুর রহমান তনুর শোক।

ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু শুক্রবার (২১ নভেম্বর) সময় পত্র ২৪ পাঠানো এক বিবৃতিতে শোক প্রকাশ করেন তিনি।বিবৃতিতে তিনি বলেন, ভূমিকম্পে এরইমধ্যে দুই শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এছাড়া, দেশের বিভিন্ন স্থানে প্রায় দুইশত মানুষ আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এই মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং আহত ও নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।তিনি আরও বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং হতাহতের ক্ষতিপূরণ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বিবৃতির শেষে তনু বলেন বিল্ডিং কোড মেনে বহুতল ভবন নির্মাণ হচ্ছে কি না তা কঠোরভাবে তদারকি করতে হবে। পাশাপাশি ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমাতে জনগণকে আরও সচেতন করা সরকারের দায়িত্ব। জনগণ ধৈর্য ও সাহসিকতার সঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *