
নারায়ণগঞ্জ জেলায় ভুমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫নং ক্যানেল এলাকায় দেওয়াল ধসে একজন বাচ্চা ঘটনাস্থলে মারা যায় এবং বাচ্চার মায়ের অবস্থাও গুরতর। এছাড়া একজন পথচারী গুরুতর আহত হয়েছে মর্মে জানা যায়।রুপগঞ্জে নিহত শিশুটির মা ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। মৃত শিশুটির পরিবারকে প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।এছাড়া, বিভিন্ন উপজেলা এবং সিভিল সার্জন অফিস হতে প্রাপ্ত তথ্যমতে নারায়ণগঞ্জে ২৪ জন বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কারো আঘাতই অতি গুরুতর নয়।ভূমিকম্পের কারণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে।বার্তা প্রেরক জেলা প্রশাসক নারায়ণগঞ্জ