বাউল সাধকদের উপর হামলার প্রতিবাদে এনসিপি নেতা তনুর বিবৃতিত

Spread the love

জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সমন্বয় কমিটির যুগ্মসমন্বয়ক এবং নারায়ণগঞ্জ ৫ (সদর-বন্দর) আসনের এনসিপির মনোনয়ন প্রত্যাশী আহাম্মেদুর রহমান তনু বাউল আবুল সরকারের গ্রেফতার এর প্রতিবাদে মানববন্ধনে হামলার প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন,আওয়ামী স্বৈরাচারের পতনের পর আমরা লক্ষ করেছি একটু গোষ্ঠী বার বার মাজার খানকা বাউলদের উপর হামলা করছে এবং সেখানে তারা লুটপাট পরিচালন করছে।তারা এটাকে তৌহিদি জনতা বলছে।কিন্তু এটি আসলে তৌহিদি জনতা নয়।কারণ ইসলাম কখনো এগুলির অনুমোদন দেয় না। তারা বারবার এই হামলার মাধ্যমে ইসলামকে বদনাম করছে।ইসলামকে সাধারণ মানুষের মাঝে প্রশ্ন বিদ্ধ করার চেষ্টা করছে। তারা ছাত্র জনতার এই মহা বিপ্লবকে এই সকল হামলার মাধ্যমে উগ্রবাদীদের উথান হিসাবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। যা আমরা কখনো হতে দিবো না।আমরা লক্ষ করছি বারবার বাংলার শান্তি প্রিয় ওলি ভক্ত জনতাকে উত্তেজিত করা হচ্ছে। আর বর্তমান সরকার এটার বিরুদ্ধে কোন কাজ করছে না।তারা এই তৌহিদি জনতা নাম ধারি লোকদের কিছু বলছে না।সরকার বারবার চুপ রয়েছে। পুলিশের সামনে বারবার হামলা হচ্ছে। পুলিশ কিছু করছে না। এর জবাব দিতে হবে।শাহ জালাল -শাহ পরাণের এই বাংলায় যারা এই রকম কার্যক্রম পরিচালিত করছে তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশর সকল মজলুমদের সাথে আছি।তাদের সাথে এবং তাদের পক্ষে কাজ করার জন্যই আমাদের এই দল এনসিপি।আমরা এনসিপির মাধ্যমে বাংলাদেশ থেকে সকল নৈরাজ্য দূর করবো ইনশাআল্লাহ। আমরা এই সরকারের প্রতি আহবান জানাবো অতিবো তারাতাড়ি এই সকল হামলা মামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। যারা হামলার সাথে জরিতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সরকারের সক্ষমতার প্রমাণ দেওয়ার জন্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *