
নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী যোগদান করেছেন। শনিবার ২৯ নভেম্বর ২০২৫ তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এসে যোগদান করলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্যরা এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ২৫তম বিসিএস-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এছাড়াও তিনি সহকারী পুলিশ সুপার, উখিয়া সার্কেল হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি যথাক্রমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র্যাব, পিবিআই-তে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং পিবিআই নোয়াখালী জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। নারায়ণগঞ্জ জেলায় যোগদানের পূর্বে তিনি পুলিশ সুপার, পঞ্চগড় হিসেবে দায়িত্ব পালন করেছেন।