ধরাছোঁয়ার বাইরে আওয়ামী সন্ত্রাসী মোস্তফা

Spread the love

এখনো ধরাছোঁয়ার বাইরে ফতুল্লার দক্ষিন সস্তাপুরের আওয়ামী কর্মী মোঃ মোস্তফা। ২০২৪ এর ৫ আগষ্ট স্বৈ’রাচার পতনের পর শেখ হাসিনা পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী নেতাকর্মীরা লুকিয়ে যায়, কিন্তু ধীরে ধীরে তারা আবারো সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে। একই ভাবে ফতুল্লার দক্ষিন সস্তাপুরের আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ মোস্তফা এলাকায় আবারো সক্রিয় হতে শুরু করেছে। এলাকায় মোস্তফার প্রকাশ্যে চলাফরা এবং কার্যক্রমে এলাকাবাসী আতংকিত বোধ করছে।জানা যায়, মোস্তফা শামীম ওসমানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী স্বেচ্ছাসেবক লীগনেতা মেহেবুবুল হক তালুকদার টগরের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। টগরের হয়ে বিভিন্ন মিছিল মিটিংয়ের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতেন এই মোস্তফা, সামান্য ব্যবসা করলেও দলের প্রভাবে বেশ কিছু সম্পদও গড়েছেন এলাকায়। খোঁজ নিয়ে আরো জানা যায়, মোঃ মোস্তফার ছোট ছেলে ছাত্রলীগ নেতা মিরাজ, মিরাজ অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহযোগী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসদাইরের রাইসুল ইসলাম রবিনের একনিষ্ঠ কর্মী ছিলেন। এছাড়াওও মোস্তফার ছোট ভাই ফারুকও আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি শাহ নিজামের ঘনিষ্ঠ সহচর ছিলেন। মিরাজ ও ফারুকও দলের দাপটে এলকায় নানা অ’পকর্মের সাথে জড়িত ছিলো। তাদের এই প্রকাশ চলাফেরা জনসাধারণের মোনে আতংক তৈরি করছে।কারণ স্বৈরাচারী আমলে তারা সাধারণ মানুষকে নানা রকম ভাবে নির্যাতন নিপিড়ন করেছেন।সস্তাপুরের জনসাধারণ তাদের গ্রেফতার এর মাধ্যমে বিচারের দাবি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *