অবৈধ মেলা নিয়ে বিএনপি নেতার মন্তব্য ‘বিএনপি করি কিসের অনুমতি নিব’

Spread the love

আড়াইহাজারে অবৈধ মেলায় তুচ্ছ ঘটনা নিয়ে হামলায় ৫ জন আহত হয়েছে। শুক্রবার রাত ৯টায় উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।আহতদরে মধ্যে রেদওয়ান (১৯), হিমন (২১), জোনায়েদ (১৭) ও শাওনকে (৩০) উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।জানা গেছে, রামচন্দ্রদী গ্রামের মৃত মালেকের ছেলে সুলতান স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতায় কোন রকম অনুমতি না নিয়ে একটি মেলার আয়োজন করে। মেলায় জুয়াসহ সব রকম অবৈধ কার্যকলাপ চলছে। মেলায় রাউন্ডে চড়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বগাদী গ্রামের মাসুমের ছেলে রেদওয়ানের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে রামচন্দ্রদী গ্রামের ইমন দলবল নিয়ে দেশী অস্ত্র নিয়ে হামলা করে। ফলে ৫ জন গুরুতর আহত হয়। এ সময় আতঙ্কে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। লোকজন ছুটোছুটি করতে থাকে।আহত রেদওয়াএনর বাবা মাসুম জানান, আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়েছে। আমি এর বিচার চাই।মেলার আয়োজক সুলতান জানান, আমরা বিএনপি করি, কিসের অনুমতি নিব?আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেলার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *