
নারায়ণগঞ্জ এর কদমরসুল সেতু নিয়ে সদর-বন্দরের মানুষের মাঝে বিভাজনের চেষ্টা চালানো হচ্ছে যা মোটেই কাম্য না!
নানাভাবে গুজব ছড়ানো হচ্ছে,কারা করছে এবং তাদের কি স্বার্থ জানা দরকার।
কদম রসুল সেতু হবে,এবং এইটা কারো ব্যক্তিগত বিষয়ও না। দেশের জনগণের টাকায় নির্মিত হবে। সুতরাং এইটার সঠিক ব্যবহার নিশ্চিত করাও জনগণের দায়িত্ব।
সদরের একদল সচেতন মানুষ সেতুর পশ্চিম দিকের নকশা পরিবর্তন এর দাবী জানাচ্ছে,কারণ বর্তমান নকশা অনুযায়ী সেতু হলে দুই পাড়ের কারোই কোন লাভ হবে না।
কিন্তু বন্দরের অল্পকিছু মানুষ গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেসে এবং বলতেসে যে শহরবাসী নাকি সেতু চায় না। যেইটা সম্পুর্ন মিথ্যা ও উদ্দেশপ্রনোদিত। একদলের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে।
কদমরসুল সেতু অবশ্যই হবে, পশ্চিম দিকের নকশার ও অবশ্যই পরিবর্তন করতে হবে। এবং সেতুর পূর্বাংশের কাজ চলমান থাকা অবস্থায় ও এইটা করা সম্ভব।
সদর-বন্দরের মানুষের মধ্যে বিভাজন চাই না। বন্দরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের ও দায়িত্ব নেয়া উচিৎ বিষয়টার একটা সঠিক সমাধানের জন্য এগিয়ে আসা মানুষকে সঠিক তথ্য টা সরবরাহ করা।
আমি সদর ও বন্দরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষকসহ সকল সামাজিক ব্যক্তিত্বের অংশগ্রহণের মাধ্যমে একটা সুন্দর সমাধান কামনা করি।
ফেইজ বুক পোস্ট থেকে নেওয়া