কাঁচপুরের সাবেক চেয়ারম্যান মোশাররফ ওমর গ্রেপ্তার

Spread the love

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে রমনা থানা পুলিশ তাকে আটক করে।পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর গুলি চালানো ও একজন ছাত্র নিহত হওয়ার ঘটনায় মোশাররফ ওমরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার জড়িত থাকার অভিযোগও তদন্তে আসে।স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের পূর্ববর্তী সরকারের সময় শামীম ওসমানের প্রভাব ব্যবহার করে মোশাররফ ওমর একবার ভোটকেন্দ্র দখল করে চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরবর্তী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাঁচপুর ইউনিয়ন চেয়ারম্যান হন। দায়িত্বে থাকাকালীন তার ভাই বাবু ওমরকে দিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন তিনি। ওই বাহিনীর বিরুদ্ধে কাঁচপুর এলাকার শিল্পপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, শ্রমিক ও ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি, জোরপূর্বক জমি দখল, বাসস্থান দখলসহ নানা অভিযোগ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *