
গনঅধিকার পরিষদ (🛻ট্রাক মার্কা) নারায়ণগঞ্জ – ০৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ডাঃ আসিফ মাহমুদ স্যার মনোনয়ন পত্রের আবেদন ফরম সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন।
উপস্থিত ছিলেন 🛻 গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা জাহিদুল আলম 🛻 গনঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক রাকিব মাহমুদ কালাম ও সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেন 🛻
আরও উপস্থিত ছিলেন 🛻যুবঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শেখ সাব্বির রাজ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল এবং যুবঅধিকার পরিষদ 🛻নারায়ণগঞ্জ জেলার নেতা আরমান গাজী,
আরও ছিলেন 🛻ছাত্রঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান রাজু এবং 🛻শ্রমিকঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. ফারুক হাসান সহ অনেক শুভাকাঙ্ক্ষী এবং নেতৃবৃন্দ।
সেই সময় গণঅধিকার পরিষদের পল্টন অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় আল-রাজি কমপ্লেক্সে নির্বাচনী সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত কমিটির সদস্য জনাব আবু হানিফ ভাইয়ের কাছ থেকে নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ🛻 ০৪ সংসদীয় ২০৭ আসনে
নারায়ণগঞ্জের কৃতি সন্তান (ডাঃ আসিফ মাহমুদ স্যার) নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং জেলা ও মহানগরের গুরুত্বপূর্ণ নেতা কর্মীদের নিয়ে মনোনয়নপত্র পূর্ণ করেন। এবং নির্বাচনী সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত কমিটির সদস্য জনাব আবু হানিফ ভাইয়ের কাছে মনোনয়নপত্র জমা দেয়। নারায়ণগঞ্জ 🛻০৪ আসনে ডাক্তার আসিফ মাহমুদ স্যারের মতো সৎ, নিষ্ঠাবান এবং অত্যন্ত গুণীজন একজন ব্যক্তিত্ব পেয়ে নারায়ণগঞ্জ গণঅধিকার পরিষদ, যুবঅধিকার পরিষদ, ছাত্রঅধিকার পরিষদ ও শ্রমিকঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ ও জেলা মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ আনন্দ প্রকাশ করেছেন ও এমপি প্রার্থী ডাক্তার আসিফ মাহমুদ স্যারকে নারায়ণগঞ্জ 🛻০৪ আসনে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।
নারায়ণগঞ্জ 🛻০৪ আসনে (ডাক্তার আসিফ মাহমুদ স্যার) এর মতো গুণী মানুষ নির্বাচন করার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন নারায়ণগঞ্জের জনগণ ও তার দলীয় নেতাকর্মী।
ইনশাআল্লাহ, নারায়ণগঞ্জ 🛻০৪ সংসদীয় এলাকা ২০৭
(ডাঃ আসিফ মাহমুদ স্যার) এর বলিষ্ঠ নেতৃত্বে এবং গণঅধিকার পরিষদ এর হাত ধরে নারায়ণগঞ্জ পৌঁছে যাবে অনন্য উচ্চতায়। নারায়ণগঞ্জ সারা বাংলাদেশের রোল মডেল হিসেবে কাজ করবে। এই সময় নারায়ণগঞ্জকে মাদকমুক্ত, ছিনতাইমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সবুজ সুন্দর ও শিক্ষিত ও আধুনিক নগরীতে রুপান্তর করে গড়ে তোলার অঙ্গীকার করেন (ডাক্তার আসিফ মাহমুদ স্যার।) এই সময় তিনি নারায়ণগঞ্জ 🛻০৪ আসনের ভোটার এবং বাসিন্দাদের কাছে দোয়া চেয়েছেন এবং তারুণ্যের মার্কা গনঅধিকার পরিষদের (🛻ট্রাক মার্কায়) ভোট চেয়েছেন। তিনি নারায়ণগঞ্জের সকল স্তরের মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।