নারায়ণগঞ্জে আসন পূর্ণ বিন্যাস!

Spread the love

নারায়ণগঞ্জের তিনটি আসন পুনর্বিন্যাস করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার তিনটি আসনের সীমানা পুননির্ধারণ করা হয়েছে।

আজ (৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার নির্বাচন কমিশন ওই ঘোষণা দেন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে এবার নতুন করে যুক্ত হয়েছে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা। এর আগে সিদ্ধিরগঞ্জ ছিল নারায়ণগঞ্জ-৪ আসনে। স্বাধীনতার পর থেকে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা নিয়ে ছিল নারায়ণগঞ্জ-৪ আসন। ২০০৮ সালের নির্বাচনে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসন গঠন করা হয়। তবে পরের ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ ছিল শুধুমাত্র সোনারগাঁও নিয়ে।

নারায়ণগঞ্জ-৫ আসন গঠন করা হয়েছে সিটি করপোরেশনের ১১ হতে ২৭নং ওয়ার্ড ও বন্দর উপজেলা নিয়ে। এ আসনে থাকা গোগনগর ও আলীরটেক ইউনিয়নকে বাদ দেওয়া হয়েছে। এ দুটি ইউনিয়নকে ফতুল্লায় অন্তর্ভুক্ত করা হয়।

নারায়ণগঞ্জ-৪ আসন শুধুমাত্র ফতুল্লা থানা ও সদর থানার দুটি ইউনিয়ন এলাকা নিয়ে গঠন করা হয়েছে। এতে ফতুল্লা, এনায়েতনগর, বক্তাবলী, কাশীপুর, কুতুবপুর, গোগনগর ও আলীরটেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *