ফতুল্লায় আজমির বাহিনীর সদস্য সহ আটক তিন

Spread the love

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহযোগীসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ফতুল্লা মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ফতুল্লার রামারবাগ এলাকার আওয়ামী লীগ নেতা তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহযোগী এনায়েতনগর শাসনগাঁও এলাকার মো. সাগর সর্দার (২৬), এবং একই এলাকার মো. সেতু (৪৫)।ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। পাশাপাশি তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *