ফতুল্লায় আদিল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Spread the love

নারায়ণগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আদিল হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী মো. ওমর ফারুককে (৩৩) গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ।সোমবার (২৬ জানুয়ারি) ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেন।এর আগে রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লার চর কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মো. ওমর ফারুক (৩৩) চর কাশিপুর এলাকার মো. হযরত আলীর ছেলে এবং তিনি যুবলীগের কর্মী বলে জানা গেছে।ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, শহীদ আদিল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ৩৪ (৮)২৪ নম্বর মামলায় মো. ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *