মাদক ও ছিনতাইয়ের এক ভয়ংকর পল্লী পশ্চিম মাসদাইর পাকাপুল!

Spread the love

*মাদক ও ছিনতাইয়ের এক ভয়ংকর পল্লী পশ্চিম মাসদাইর পাকাপুল *মাসদাইর পাকাপোলস্হ ময়লার মাঠ/ইমান আলীর মাঠ এবং সিদ্দিক সাহেবের কলোনির মাঠ হয়ে উঠেছে মাদক ব্যবসায়ী, মাদক সেবী, কিশোর গাংয়ের নিরাপদ অবাসস্থান। পথচারী এবং এলাকাবাসী জানান এখানে দিনে- দুপুরে চলে মাদকের রমরমা ব্যবসা। তাছাড়া রাত গভীর হওয়ার সাথে সাথে পাল্লা দিয়ে জমে ওঠে মাদক ব্যবসায় ও ছিনতাই সহ নানান অনৈতিক কাজ। এসব চিহ্নিত ব্যবসায়ীরা সবসময়ই বিশেষ রাজনৈতিক দলের অধীনে থেকে এসব কাজ করে থাকে। তারা গড়ে তোলে বিশাল কিশোরগাং।মূলত এদের মাধ্যমে আদ্বিপত্য জাহির ও মাদক ব্যবসা পরিচালনা করে।কিশোরগাং সদস্যরা সব সময় দেশীয় অস্ত্র বহন করে। রাস্তায় মেয়ে দেখলে নানা অঙ্গভঙ্গিতে তিরস্কার করে। সর্বপরি এমন কোন অনৈতিক কাজ নেই যেন যে তারা না করে।আবার অনেক বখাটে ছেলেরা মাদকের টাকা যোগাড় করার জন্য বেছে নেয় ছিনতাই! গার্মেন্টস অধ্যুষিত এলাকা হওয়ায় বিভিন্ন জেলার মানুষ এখানে কর্মরত ও বসবাস করে। দূরপাল্লার বাসে করে যখন তারা খুব ভোরে বিভিন্ন জেলা থেকে আসে তখনই শিকার হয় ছিনতাইয়ের। পাকাপোল এলাকায় একাধিক হত্যা পর্যন্ত করা হয়েছে ছিনতাইয়ের জন্য বলে জানা যায়। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা এই ছিনতাইয়ের কবলে পড়ে মাসের প্রথম দিকে বেতন দেওয়ার সময়। তাছাড়াও অহরহ স্মার্ট ফোন ছিনতাই হয় এই এরিয়াতে! একদিকে মাদক অপরদিকে ছিনতাই জোয়া সহ নানা অনৈতিক কাজে হুমকির মুখে পড়েছে এলাকায় বসবাসরত বাসিন্দারা। এমত অবস্থায় প্রশাসনের একান্ত সহযোগিতা কামনা করেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *