
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে আবারও স্বেচ্ছাসেবক নিয়োগ দিলো বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সাথে আলোচনার মাধ্যমে এই স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়। এদিন থেকে ২২ জন স্বেচ্ছাসেবী নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে কাজ করবে।উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হুসাইন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিকেএমইএর সহ সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি মো. আবু জাফর, পরিচালক সোহেল আক্তার সোহান ও আহমেদুর রহমান তনু( এনসিপির নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী) সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এই বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ৫ (সদর-বন্দর) আসনের এমপি প্রার্থী আহামেদুর রহমান তনু বলেন, আমরা নারায়ণগঞ্জবাসী নানা ধরনের সমস্যায় রয়েছি। তার মধ্যে অন্যতম হলো যানযট। আর এই সমস্যার সমাধানের জন্যই আমরা আজকে এই ভলেন্টিয়ারদের কে সাহায্য করতে বলেছি। আমরা আশা করবো এর মাধ্যমে আমরা নারায়ণগঞ্জের মানুষকে একটু হলেও প্রশান্তি দিতে পারবো।