
নারায়ণগঞ্জে তিন সংবাদকর্মীর উপর বিএনপি নামধারী কিছু ব্যক্তির হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্মসমন্বয়কারী আহাম্মেদুর রহমান তনু। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, “সাংবাদিকদের উপর হামলা মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর হামলার সামিল।”তিনি আরও বলেন, “৫ আগস্টের পর থেকেই আমরা দেখছি, একটি দলের নামধারী কিছু নেতাকর্মী পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের মত আচরণ শুরু করেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে গণমাধ্যমকর্মীরাও রেহাই পাচ্ছে না তাদের হাত থেকে। তারই ধারাবাহিকতায় আজ আমরা নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিক আকাশ, মামুন ও আয়াজের উপর হামলার ঘটনা দেকলাম। এই ঘটনায় জড়িত দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।”বিবৃতিতে তিনি আহত সাংবাদিকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের তাড়াতাড়ি সুস্থতা কামনা করেন।তারই সাথে জরিতোদের বিচার দাবি করেন।