হামিমের ইয়াবা কারবারের ছোবলে ধ্বংস যুব সমাজ

Spread the love

ফতুল্লার প্রেমরোড এলাকায় রোলিং মিলের পাশে বুড়ির বাড়ীতে ওপেন মাদক বিক্রি করার কারনে বর্তমানে মাদক ব্যবসায়ী হিসেবেই হামিমকে চিনে আসছেন। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তির ছত্র ছায়ায় দীর্ঘদিন ধরে প্রেমরোড, এতিমখানা, নবীনগর, মহিলা মাদ্রাসা রোডসহ আশে পাশের এলাকায় খুঁচরা মরনঘ্যাতি ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছেন বলে মহল্লাবাসী অভিযোগ করেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত একাধিক সেলসম্যানের মাধ্যমে তার ইয়াবা ব্যবসা চলে আসছে। পাইকারী নয় বরং বর্ডার এলাকা থেকে ইয়াবা সরবরাহ করে একাধিক সেলসম্যানের মাধ্যমে প্রতিদিন কয়েক হাজার পিচ খুঁচরা ইয়াবা বিক্রি করে আসছে এই হামিম। মরনঘ্যাতি ইয়াবা সরবরাহ সহজলভ্য থাকায় বিভিন্ন এলাকার মাদকসেবীরা হামিমের থেকে ইয়াবা সংগ্রহ করে থাকেন। দীর্ঘ সময় প্রেমরোড রোলিং মিল সংলগ্ন বুড়ীর বাড়ী এবং মাদ্রাসারোডের আশে পাশে প্রকাশ্যে হামিমসহ তার সহযোগীরা ইয়াবা বিক্রি করে আসলেও প্রতিবাদ করার সাহস পাচ্ছে না কেউ।

কারন, মাদক ব্যবসায়ী হামিমের উপর রয়েছে প্রভাবশালীদের আর্শিবাদ! একদিকে মাদক সরবরাহে সহজলভ্যতা অন্যদিকে ভাল মানের ইয়াবা সরবরাহ করার কারনে নাকি হামিমের মাদক বিক্রির স্থানে সর্বদাই মাদক সেবীদের জটলা লেগেই থাকে।

এদিকে, উক্ত এলাকায় প্রকাশ্যে ইয়াবা বিক্রি করার কারনে নষ্ট হচ্ছে সমাজ বিপদগামী হয়ে অনিশ্চিত পথে ধাবিত হচ্ছে আগামি ভবিষ্যৎ প্রজন্ম। তাই প্রেমরোড, এতিমখানা, ঢালীপাড়া, নবীনগরসহ আশে পাশের এলাকাকে মাদকমুক্ত রাখতে ইয়াবা ডিলার হামিমসহ তার সহযোগীদের গ্রেপ্তারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের নয়া পুলিশ সুপার, র্যাব তথা যৌথ বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সাধারন মানুষ ও অভিভাবক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *