
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ও নারায়ণগঞ্জ ৫ (সদর -বন্দর) আসনের মনোনয়ন প্রত্যাশী আহমেদুর রহমান তনু ভোরে নগরীর নতুন পালপাড়া এলাকায় সংগঠিত অগ্নি কান্ডের ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।এক সংবাদ বিবৃতিতে তিনি বলেন,নারায়ণগঞ্জ একটি ব্যবসায়ী নগরীর। নগরীর দেওভোগ পালপাড়ায় আজ ভোরে সোমির কর মার্কেট একটি অগ্নি কান্ডের ঘটনা ঘটে।এই মার্কেটটি নিটিং,হুশিয়ারি থান কাপড়ের গোদির মার্কেট। নারায়ণগঞ্জ শহরের মুল কিছু ব্যবসার মধ্যে অন্যতম ব্যবসায় হলো এগুলো। মালিক পক্ষের যে ক্ষতি হয়েছে তা অপূরনীয়। আমি তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।তারসিথা দোয়া করছি আল্লাহ তায়ালা যেন তাদের এই বিপদ থেকে তারাতাড়ি মুক্তি করে দেন।তিনি আরও বলেন, আমরা এই সকল অগ্নি কান্ডের ফলে লক্ষ করতে পেরেছি আমাদের শহরে অগ্নি কান্ড প্রতিরোধ ব্যবস্থা কতটা ভঙ্গুর। অগ্নি কান্ডের কিছু সময় পর ফায়ার সার্ভিসের লোক আসে যার মধ্যে আগুন বড় আকার ধারণ করে। মার্কেটটি এমুন ভাবে প্রতিষ্ঠিত যার ফলে ফায়ার সার্ভিসের লোকবলের আগুন নিভাতে বেক পেতে হয়।আমি জেলা প্রশাসকের কাছে অনুরোধ করবো নগরীর মধ্যে যত মার্কেট আছে যেগুলোতে আগ্নিকান্ডের ঝুকি রয়েছে সেগুলোকে চিহ্নিত করে আগ্নি কান্ড প্রতিরোধের ব্যবস্থা করতে মালিক পক্ষের প্রতি চাপ প্রয়োগ করতে। কারণ মালিক পক্ষের গাফেলতির ফলে জান ও মালের ক্ষতি হচ্ছে সাধারণ ব্যবসায়িদের।এই আগ্নি কান্ডের ফলে মার্কেটের ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। আমি জেলা প্রশাসকের কাছে অনুরোধ করবো তাদেরকে জেন যথা সম্ভব ক্ষতি পূরণের ব্যবস্থা করে দিতে।তারি সাথে আল্লাহ পাকের কাছে দোয়া করবো আল্লাহ পাক তাদেরকে এই ক্ষতি পুষিয়ে উঠার তৌফিক দান করেন।(আমিন)