
আড়াইহাজার উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি, স্থানীয় বিভিন্ন সমস্যা ও জনস্বার্থের বিষয়গুলো নিয়ে কাজ করা এবং দলীয় কার্যক্রমে নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা এনসিপির আহ্বায়ক কামাল হাজী। সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির সদস্য সচিব মো. রনি খন্দকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক আবির হাসান রাসেল।সভায় বক্তারা বলেন, একটি শক্তিশালী ও কার্যকর রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় আড়াইহাজার উপজেলা এনসিপির ভবিষ্যৎ কর্মসূচি, সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় করা, নতুন নেতৃত্ব তৈরি এবং বিভিন্ন পর্যায়ে নিয়মিত সাংগঠনিক সভা ও মতবিনিময় চালু রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনা হয়।সভায় আড়াইহাজার উপজেলা এনসিপির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।