খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির শোক ও দোয়া সহ নানা কর্মসূচি

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগরীর মিশনপাড়া এলাকায় শোক বইতে স্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক বইতে স্বাক্ষর করে এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদস্য মাসুদ রানা, অ্যাডভোকেট আনোয়ার প্রধান, মনির হোসেন খানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *