
আজ রবিবার দুপুর ১২:০০টায় কুতুবপুর ইউনিয়ন অফিসে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে ইউনিয়ন সচিব দিদার হোসেন এর সাথে আলোচনায় জাতীয় যুবশক্তির নারায়নগঞ্জ জেলার প্রতিনিধি আবিদ রহমান ও নাসিম আহমেদ সহ অন্যান্য নেতৃত্বরা।
এসময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন এর বেশ কিছু ওয়ার্ডে ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়া নিয়ে আলোচনা করেন জাতীয় যুবশক্তির নেতৃত্বরা। এবং দ্রুত এই ডেঙ্গু মশা প্রতিরোধ করার দাবি করেন। শনিবার কুতুবপুর ইউনিয়ন এর ৫-৬ নং ওয়ার্ড এর ৩জন ব্যাক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। কুতুবপুরে ডেঙ্গু ভয়াবহ রুপ ধারন করেছে এই নিয়ে দুশ্চিন্তায় সকলে। এবং ৯নং ওয়ার্ডে ডেঙ্গু মশা বৃদ্ধি পাচ্ছে।
জাতীয় যুবশক্তির নারায়নগঞ্জ জেলার নেতা আবিদ রহমান বলেন: আমরা ইউনিয়ন বাসি সব সময় বৈষম্য এর শিকার হই সিটি কর্পোরেশন এ ডেঙ্গু প্রতিরোধ এর কাজ চললেও আমাদের কুতুবপুর ইউনিয়ন পুরোপুরি ভিন্ন। আমাদের ইউনিয়ন বাসিদের সাথে এই বৈষম্য সত্যিই দুঃখজনক। আমাদের ইউনিয়ন বাসিদের সাথে বৈষম্য এর সব থেকে বড় প্রমান এই ডেঙ্গু ভয়াবহ পরিস্থিতি প্রসাশন চুপ করে আছেন কোনো কাজ না করে। আমাদের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। ইউনিয়ন বাসিকে অনুরোধ করা হলো আপনারা সচেতন হোন।
এবং আজকে আবিদ রহমান সচিব দিদার কে বলেন দেশের এই পরিস্থিতিতে আপনাদের চুপ করে থাকা টা সত্যি হতাশাজনক। শীঘ্রই এই বিরুদ্ধে পদক্ষেপ নেন। আবিদ রহমান বলেন ইউনিয়নে বেশ কিছু ডোবা ও পরিত্যক্ত জায়গা রয়েছে যেখান থেকে ডেঙ্গু মশার জন্ম হচ্ছে সেখানে ডেঙ্গু মশা নিধন লাবা দেওয়ার আহবান করেন