নারায়ণগঞ্জে যোগদান করলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

Spread the love

নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী যোগদান করেছেন। শনিবার ২৯ নভেম্বর ২০২৫ তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এসে যোগদান করলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্যরা এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ২৫তম বিসিএস-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এছাড়াও তিনি সহকারী পুলিশ সুপার, উখিয়া সার্কেল হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি যথাক্রমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব, পিবিআই-তে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং পিবিআই নোয়াখালী জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। নারায়ণগঞ্জ জেলায় যোগদানের পূর্বে তিনি পুলিশ সুপার, পঞ্চগড় হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *