
নারায়নগঞ্জের ফতুল্লায় সোনিয়া সরকার নামে এক বাউল শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার (১ ডিসেম্বর) সকালে খবর পেয়ে ফতুল্লার মধ্য নরসিংহপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সামনে থেকে নিহত মন্টু খলিফার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।নিহত সুমন খলিফা (৩৫) বরিশাল জেলারq আগৈলঝাড়া থানার আন্দার মানিক কোন্দলপাড়ার মন্টু খলিফার ছেলে।বাউল শিল্পী সোহেল সরকার জানান, গত রোববার ছিল বাংলাদেশ বাউল শিল্পী ফাউন্ডেশনের বর্ষপূর্তি। এ উপলক্ষে আমাদের পঞ্চবটি বাউল ক্লাবে এদিন রাতে দোয়া মাহফিল শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়। আমাদের আমন্ত্রণে সোনিয়া ও তার স্বামী মন্টু দোয়া মাহফিলে অংশ নেয়। এরপর উপস্থিত অনেক শিল্পী একটা করে গান গায়। এসময় সোনিয়াও একটি গান গেয়ে চলে যায়।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে মারাত্মক ক্ষোভ থেকে মন্টুকে এলোপাথাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। মন্টুর মাথার তালুতে, পেটে, পিঠে ও হাতে কুপিয়ে হত্যা করা হয়েছে।তিনি আরো জানান, প্রাথমিক ভাবে জানা গেছে মন্টু খলিফা তাঁর পূর্বের স্ত্রীকে তালাক দিয়ে দেড় বছর পূর্বে সোনিয়া সরকারককে বিয়ে করেন। বিয়ের পর থেকে সোনিয়াকে নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে বাউল গান করে বেড়ায়। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে।