
কেন এই ভিসা নিষেধাজ্ঞা?
সংযুক্ত আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে এই ভিসা নিষেধাজ্ঞার কারণ বিস্তারিত জানায়নি। তবে একাধিক প্রতিবেদন থেকে জানা গেছে, এই সিদ্ধান্তের পেছনে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নেতিবাচক কূটনৈতিক সম্পর্ক এবং স্বাস্থ্য সম্পর্কিত নীতিমালার মতো বিষয়গুলো রয়েছে।
এই নিষেধাজ্ঞা সাময়িক বলে মনে করা হচ্ছে এবং সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়ণের ওপর নির্ভর করে তা পর্যালোচনা করা হবে। তবে যারা বৈধ ভিসা নিয়ে এরই মধ্যে আমিরাতে বসবাস করছেন, তারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।