বাসদের নারায়ণগঞ্জ ৪ ও ৫ আসনে মনোনয়ন সংগ্রহ

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে সেলিম মাহমুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং নারায়ণগঞ্জ-৫ আসনে আবু নাঈম খান বিপ্লব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।মনোনয়নপত্র সংগ্রহ শেষে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ প্রার্থী আবু নাঈম খান বিপ্লব বলেন, “বিগত সংসদগুলো ধীরে ধীরে ধনীদের ক্লাবে পরিণত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন প্রার্থী কোটি কোটি টাকা ব্যয় করছে। কিন্তু এ বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর মনিটরিং চোখে পড়ছে না।”আবু নাঈম খান বিপ্লব আসন্ন নির্বাচনে কালো টাকার খেলা বন্ধ, সমতাভিত্তিক (লেভেল প্লেয়িং ফিল্ড) পরিবেশ নিশ্চিত করা এবং মব সন্ত্রাসে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের আহ্বান জানান। নারায়ণগঞ্জ-৪ আসনের বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর মানুষ একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রত্যাশা করেছিল। কিন্তু ১৬ মাস পেরিয়ে গেলেও সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে না।”তিনি আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের জামানত ৫০ হাজার টাকা এবং সিডি সংগ্রহে ১১ থেকে ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা একজন সাধারণ প্রার্থীর জন্য অত্যন্ত কষ্টসাধ্য।”সেলিম মাহমুদ বলেন, “সংসদ ধনীদের ক্লাব হবে না, সংসদ হবে জনগণের অধিকার আদায়ের হাতিয়ার।”মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য এস এম কাদির, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক প্রদীপ সরকার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *