মাসদাইরে এনসিপি নেতা আল আমিনের গণসংযোগ।

Spread the love

মাসদাইরে এনসিপি নেতা আল আমিনের গণসংযোগ।

নারায়ণগঞ্জ ৪ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন প্রার্থী আব্দুল্লাহ আল আমিন গণসংযোগ করেছেন। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও প্রচার প্রচারণা চালায় এনসিপির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন এনসিপি ছাত্র শক্তি, যুব শক্তি শ্রমিক শক্তি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা – কর্মীরা।দুপুরে মাসদাইর সিটি জামে মসজিদে (কবরস্থান মসজিদ) জুমআর নামাজের পর গণসংযোগ শুরু করেন। মাসদাইর বাজার ও এর আশেপাশে প্রচার প্রচারনা চালানো হয়।বিকেলে মাসদাইর পাকাপুল মসজিদ থেকে আব্দুল্লাহ আল আমিন এর নেতৃত্বে গণসংযোগ কর্মসূচি শুরু হয়। হেঁটে লিফলেট বিতরণের মাধ্যমে এনায়েতনগর ৭নং ও ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা পরিচালনা করা হয়।বেকারী মোড়, স্কুল ঘর, খানকার মোড়, গাইবান্ধা বাজার, ঘোষের বাগ, গুদারা ঘাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এই সময় তিনি নানা সমস্যা শোনেন এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরা হয়।গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং এলাকাবাসীর ব্যাপক সাড়া পাওয়া যায়।গণসংযোগে উপস্থিত ছিলেন, এনসিপি জেলা কমিটির সদস্য, তানজিমুল ইসলাম, ফারদিন শেখ, রাইসুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, তামজিদ যুবায়ের, তরিকুল ইসলাম, মতিউর রহমান, লুবনা রহমান, সদর উপজেলা এনসিপির সদস্য, রাকিব, আব্দুল কুদ্দুস, ফয়সাল আমিন, যুবশক্তির সংগঠন সোহাইল ইফতি, ছাত্রশক্তির সংগঠক, নাজমুল ইসলাম, মাসুম বিল্লাহ ফারাবি, মাহফুজ সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *