
র্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশ কর্তৃক ০৪ জন গ্রেফতার ।
২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. (বুধবার) দিবাগত রাত আনুমানিক ১২:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন জাংগাল হাজী পার্কিং এবং এসকিউ এর সামনে পাকা রাস্তার উপর বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে এসআই(নিঃ) খায়রুল বাশারসহ সঙ্গীয় ফোর্স চেকপোস্ট পরিচালনা করে ০১ টি হায়েস মাইক্রোবাস যার থেকে ০৪ জন ব্যক্তিকে আটক করে । উক্ত মাইক্রোবাস তল্লাশীকালে তাদের নিকট থাকা ব্যাগের ভিতরে ০৪টি র্যাবের ব্যবহৃত জ্যাকেট, ০১ টি কালো রঙের হ্যান্ডকাফ, ০১ টি খেলনা সদৃশ ওয়াকিটকি, ০১ টি সিগন্যাল লাইট, ০১ টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র ও ০২ টি স্কচটেপ পাওয়া যায়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, তারা র্যাব পরিচয়ে বিভিন্ন জায়গায় ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা ঘটায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি মামলা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।