সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

Spread the love


নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ এক কুখ্যাত মাদক ব্যাবসায়ী গ্রেফতার।

রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের দাবি এলাকাবাসীর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে শিমরাইল টেকপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুমন (৩২) নামের ওই যুবককে আটক করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের চৌকস কর্মকর্তা এসআই মামুন খালাসী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এলাকাবাসীর দাবি, গ্রেফতারকৃত সুমন দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারে জড়িত। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে কারা তাকে মাদক সরবরাহ করে, কার কাছ থেকে ইয়াবা কিনে থাকে এবং তার মাদক ব্যবসার পেছনে কারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে সে সব তথ্য বেরিয়ে আসবে।

স্থানীয়রা আরও বলেন, সুমনের মোবাইল কললিস্ট ট্র্যাক করলে মাদক চক্রের মূল হোতাদের চিহ্নিত করা সম্ভব হবে। তারা প্রশাসনের কাছে দ্রুত এই তদন্ত কার্যক্রম শুরু করার জোর দাবি জানান।

মাদকের ভয়াবহ বিস্তার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা জরুরি বলে সচেতন মহল মত প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *