
ব্রেকিং নিউজ……………
নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জে ১৩২ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যাবসায়ী গ্রেফতার।
রিমান্ডে এনে উৎস ও পৃষ্ঠপোষকদের শনাক্তের দাবি এলাকাবাসীর।
………………………………………………………….
নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৩২ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিমরাইল মোড় ও সাইলো গেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পাঁচবাড়িয়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মিন্টু (৪০) এবং আদর্শনগর বটতলা এলাকার আবুল হোসেনের ছেলে সুজন (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সাইলো রোডের ‘মায়ের দোয়া অটো গ্যারেজ’ এর সামনে থেকে মিন্টুকে আটক করা হয়।
এ সময় তার লুঙ্গির কোচর থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।
অপর এক অভিযানে একই রাতে নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড বাসস্ট্যান্ড এলাকায় সুজনকে গ্রেফতার করা হয়।
তার জিপার ব্যাগ থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২১ হাজার ৬০০ টাকা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তবে এলাকার স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর দাবি, শুধু গ্রেফতারেই সীমাবদ্ধ না থেকে এই দুই মাদক ব্যবসায়ীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হোক।
তারা কোথা থেকে এই ইয়াবা সংগ্রহ করে, কার কাছ থেকে নেয় এবং কারা এদের পৃষ্ঠপোষক এসব তথ্য বের করতে হবে।
এদের সাথে জড়িত শেল্টারদাতা ও যোগাযোগকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
এছাড়া, তাদের ব্যবহৃত মোবাইল নম্বর ট্র্যাকিং করে মাদক চক্রের মূল গডফাদার ও সরবরাহকারীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তারা মনে করেন, এসব মাদক নেটওয়ার্ক ধ্বংস না করা গেলে সমাজে মাদকের ভয়াবহ বিস্তার রোধ করা সম্ভব হবে না।