সোনারগাঁও এ ফেনসিডিল সহ গ্রেফতার ২

Spread the love

ব্রেকিং নিউজ……………..নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার!শেল্টারদাতা ও মূল সিন্ডিকেট ধরতে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি।………………………………………………………………….নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ১৯ বোতল ফেন্সিডিলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১৬ অক্টোবর ২০২৫) বিকাল ৩টা ২৫ মিনিটে থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খান এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ মেঘনা টোলপ্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করেন।চেকপোস্টে অবস্থানকালে একটি YAMAHA FZ-S VERSION 4.0 মোটরসাইকেল (রেজিঃ ঢাকা মেট্রো-ল-৬৭-১৫৮৩) থামানোর সংকেত দিলে, সেটিতে থাকা দুই আরোহী পালানোর চেষ্টা করে।পুলিশ তাৎক্ষণিকভাবে ধাওয়া করে তাদের আটক করে।গ্রেফতারকৃতরা হলেন—১️. মোঃ শাহরিয়ার মাহমুদ (৩৫), পিতা-বীর আহম্মেদ, মাতা-রওশন আরা বেগম, গ্রাম-ইস্পাহানী (মদনপুর), থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ।২️. ওবায়দুল হক (৪০), পিতা-আঃ সাত্তার, মাতা-আছিয়া বেগম, গ্রাম-সেনপাড়া, ইউনিয়ন-বারদী, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।তল্লাশিতে তাদের মোটরসাইকেল থেকে ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মাদক ও মোটরসাইকেল জব্দ করে পুলিশ।এ ঘটনায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।তবে স্থানীয় সচেতন মহল দাবি জানিয়েছে গ্রেফতার হওয়া এদের মতো মাদক ব্যবসায়ীরা কারা কারা শেল্টার দিচ্ছে এবং কারা তাদের সহযোগিতা করছে তা খতিয়ে দেখতে হবে।প্রশাসন যেন দ্রুত তাদের মোবাইল কললিস্ট ট্র্যাকিং করে মাদকের মূল উৎস ও ডিলারদের শনাক্ত করে আইনের আওতায় আনে, এমনটাই প্রত্যাশা জনমনে।এছাড়া, এই দুই আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তারা কার কাছ থেকে এসব মাদক সংগ্রহ করে, কোথায় সরবরাহ করে, এবং কারা তাদের আশ্রয়-প্রশ্রয় দেয় তা বের করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *