আইনস্টাইনের মস্তিষ্ক থেকে শুরু করে দৈত্যাকৃতির কঙ্কাল—কীভাবে দেখাবে জাদুঘর

Spread the love
মিউটার জাদুঘরের জ্যেষ্ঠ পরিচালক সারা রে কুষ্ঠরোগে আক্রান্ত রোগীদের মুখের মোমের তৈরি মডেল পরীক্ষা করছেন। ২০ আগস্ট, ফিলাডেলফিয়া


যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় লাল ইটের দোতলা মিউটার জাদুঘরে ঢুকলেই চোখে পড়ে অদ্ভুত সব সংগ্রহ—মানুষের খুলি, বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ, অস্বাভাবিক রোগে আক্রান্ত মানুষের মুখমণ্ডলের মোমের ছাঁচ, চিকিৎসার পুরোনো সরঞ্জাম। এ যেন চিকিৎসাবিজ্ঞানের এক অদ্ভুত সংগ্রহশালা।

এ জাদুঘরে অনেক বছর ধরেই এক ব্যক্তির অস্বাভাবিক বিশাল অন্ত্র প্রদর্শিত হচ্ছিল। তাঁর পরিচয় ছিল শুধু আদ্যক্ষর জেডব্লিউ দিয়ে। কাচের পাত্রে রাখা নামহীন, মুখমণ্ডলহীন মানুষের এ অঙ্গের পাশে লেখা থাকত—জেডব্লিউ। সম্প্রতি তাঁর পরিচয় জানা গেছে। নাম—জোসেফ উইলিয়ামস। শুধু তাঁর অঙ্গ নয়, তাঁর জীবনের গল্পও এখন জাদুঘরে বলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *