আই হেব এ প্লান এর পরিবর্তে আই হেব এ জাস্টিস ওসমান হাদী হওয়া উচিত।

Spread the love

আজ ২৬ ডিসেম্বর রোজ শুক্রবার ইনসাফ মঞ্চের উদ্যোগে আয়োজিত ফতুল্লার সস্তাপুর এলাকায় শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়, উক্ত বিক্ষোভ সমাবেশে ও দোয়া মাহফিলে

ইনসাফ মঞ্চের মুখপাত্র মুফতি মাহদী বিন ইব্রাহিম বলেন- নির্বাচনের আগে খুনি যে দলের হোক তাকে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে, তারেক রহমানের আই হেব এ প্লান এর পরিবর্তে আই হেব এ জাস্টিস ওসমান হাদী,আগামীতে যে ক্ষমতায় আসতে চায় সে যেন ওসমান হাদীর বিচার করবে এই ওয়াদা দিয়ে আসতে হবে।দেশের জন্য আজকের বিক্ষোভ সমাবেশে সবাই কে ঐক্যবদ্ধ হয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান করা হয়েছে।সর্বশেষ শহীদ ওসমান হাদীর জন্য এবং দেশ বাসীর জন্য দোয়া পরিচালনা করেন, মুফতি আনোয়ার হোসেন জিহাদী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সংগঠনের মুখপত্র মুফতি মাহদী বিন ইব্রাহিম, মুফতি নাজমুল হাসান, মাওলানা মাহফুজুর রহমান, ক্বারী ইব্রাহিম, হাফেজ এমদাদুল হক, এইচ এম, আব্দুল কুদ্দুস সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *