“ইসলামপন্থীদের বিজয়ে জনসাধারণ বদ্ধপরিকর” মুফতি মাসুম বিল্লাহ

Spread the love

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, “বিগত ৫৪ বছরে দেশের মানুষ সোনার বাংলা, সবুজ বাংলা ও নানা শাসনব্যবস্থা দেখেছে। কিন্তু ইসলামের আলোকে পরিচালিত একটি রাষ্ট্র কাঠামো এখনো দেখেনি। সব রাজনৈতিক দলের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা জনগণের সামনে রয়েছে। তবে ইসলামী রাষ্ট্রব্যবস্থার বাস্তব প্রয়োগ দেখার সুযোগ হয়নি। অথচ ইসলামই মানুষের প্রকৃত শান্তি ও মুক্তির নিশ্চয়তা দিতে পারে এবং নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সক্ষম।”বুধবার (৭ জানুয়ারি) বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের নগর কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, “ইসলামী রাষ্ট্রব্যবস্থা যে মানবকল্যাণ নিশ্চিত করতে পারে, এ বিষয়টি এখনও বাংলাদেশের বহু মানুষের কাছে অজানা। তাই এবার ইসলামপন্থীদের বিজয় নিশ্চিত করতে জনসাধারণ বদ্ধপরিকর।”মাসিক সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মো. সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক ফারুক হাওলাদারসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *