খালেদা জিয়ার সুস্থতা কামনায় বন্দর প্রেসক্লাবের দোয়া

Spread the love

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বন্দর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ জোহর বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. আতাউর রহমান।দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মামুন মিয়া, সহ-সভাপতি দ্বীন ইসলাম দিপু, প্রধান উপদেষ্টা জিএম মাসুদ, উপদেষ্টা মো. কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব ও সবুজ মাহমুদ, অর্থ সম্পাদক লতিফ রানা, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল, দফতর সম্পাদক মেহেদী হাসান রিপন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লা, আমির হোসেন, মেহেবুব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক সহ-সাধারণ সম্পাদক জিএম সুমন, সিনিয়র সদস্য জিএম মজনু, মামুনুর রহমান প্রমুখ।দোয়া মাহফিলে গুরুতর অসুস্থ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বন্দর প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাজী মো. নাসির উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *