নারায়ণগঞ্জে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রে*প্তা*র

Spread the love

নারায়ণগঞ্জের বন্দর থানার রূপালী এলাকায় শিশুকে ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশ কনস্টেবল রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার পুলিশ সদস্যকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর চাচা বাদী হয়ে বন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ কনস্টেবল রুহুল আমিন ঢাকা ধানমন্ডি এসি জোনে ট্রাফিক সদস্য হিসেবে কর্মরত ছিল। সে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার হাটখান ইউনিয়নের জসলন এলাকার মো. শেখ সাদী ছেলে। এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ভুক্তভোগী শিশু কলাবাগান থানার লেক সার্কাস এলাকায় এক বাড়িতে গৃহপরিচারিকার কাজ করত। গতকাল সোমবার পুলিশ কনস্টেবল রুহুল আমিন ওই শিশু গৃহকর্মীকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার রুপালী এলাকায় একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণ শেষে পুনরায় কলাবাগান নিয়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জ সদর থানার ২নং রেলগেইট সংলগ্ন এলাকায় শিশুটি ডাকচিৎকার করলে আশপাশের লোকজন এসে রুহুল আমিনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।ওসি আরও জানান, এ ঘটনায় আসামিকে আদালতে পাঠানে হয়েছে। শিশু গৃহকর্মীকে প্রয়োজনীয় পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *