নারায়ণগঞ্জ ৪ আসন কি কাসেমীর জন্য ছেড়ে দিলো বিএনপি?

Spread the love

আজ ৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের এমপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সেই ঘোষণায় তারা নারায়ণগঞ্জের মোট ৫টি আসনে তাদের দল থেকে মনোনয়ন প্রদান করেছেন।কিন্তু নারায়ণগঞ্জের সব থেকে হেভিওয়েট আসন নারায়ণগঞ্জ ৪ আসন। নারায়ণগঞ্জের খুবি গুরুত্বপূর্ণ আসন এটি।এই আসনে বিএনপি তাদের কোন প্রার্থী ঘোষণা করেনি।এটি বাদে তাদের সকল আসনে তারা তাদের প্রার্থী ঘোষণা করেছে। নারায়ণগঞ্জ ৪ আসন হলো জমিয়তে উলামায়ে ইসলামের একজন গুরুত্বপূর্ণ নেতা মুফতি মনির হোসেন কাসেমীর আসন। জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপির জোট সঙ্গী হচ্ছে বলে কানাঘুষা রয়েছে। আর মুফতি মনির হোসেন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলামের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে একজন নেতা। জোট সঙ্গী হলে জমিয়তে উলামায়ে ইসলাম এই আসন দাবি করবে। তার করনেই কি এই আসনে প্রাথী ঘোষণা করা হলো না?বিগত এক তারিখ নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নামে আজমতে সাহাবা সম্মেলনের আহবান করা হয়।হেফাজতের বড় বড় আলেমদের দাওয়াত করা হলেও তেমন কোন আলেম এই সম্মেলনে আসেন নি।এই সম্মেলনে বিএনপির বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহাম্মদ আসেন। এই সম্মেলনের মঞ্চে আলেম থেকে বিএনপি নেতাদের বেশি উপস্থিত লক্ষ করা যায়। বিএনপি নেতারা নানা বক্তব্য ও জামাত নিয়ে নানা মন্তব্য করেন।তাই সকল হিসাব নিকাশ মিলেয় এটাই বলা যায় যে, হয়তো বিএনপি মুফতি মনির হোসেন কাসেমীর জন্য নারায়ণগঞ্জ ৪ আসন বরাদ্দ রেখেছে। তাই তারা নারায়ণগঞ্জ ৪ আসন বাদে নারায়ণগঞ্জের বাকি সকল আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *