ফতুল্লার শ্রী শ্রী শ্যামা কালীমন্দিরে এনসিপি

Spread the love

জেলা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আহমেদুর রহমান তনু বলেছেন, “আমরা সবাই বাংলাদেশি। আমরা বাঙালি, এর উপরে কোনো পরিচয় নেই। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। দেশের স্বার্থে আমরা সবাই এক। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যে বাংলাদেশ পেয়েছি, সেই অর্জন কোনোভাবেই ভূলুণ্ঠিত হতে দিবো না।”

বুধবার (১ অক্টেবর) রাতে ফতুল্লা ডিআইটি মাঠ সংলগ্ন শ্রী শ্রী শ্যামাকালী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, পূজা কমিটির সাধারণ সম্পাদক অর্জুন দাস, নারায়ণগঞ্জ জেলা নাগরিক পার্টির সদস্য তানজীমুল ইসলাম, আব্দুর রহমান গাফফারি, ফারদিন শেখ, নাঈম উদ্দিন সানি, আরিস, আব্দুল কুদ্দুস, রোহান এবং বাগছাস, নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি নাজমুল ইসলাম, ফারাবি, শিথিল, মাহিম, রবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *