
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গল বার ( ১৬ ডিসেম্বর ) রাতে ফতুল্লা মডেল থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে । আজ ( ১৭ ডিসেম্বর ) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে । পুলিশ জানায় , গ্রেপ্তারকৃতরা সবাই ফতুল্লা মডেল থানার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং তারা আলোচিত হত্যা মামলার আসামি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে তারা নিজ নিজ এলাকায় নানা অপরাধে জড়িত ছিল । গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে , ফতুল্লা মডেল থানার দাপা বেপারী পাড়া এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে নারায়ণগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা মহসিন মিয়া ওরফে মহসিন ( ৫৬ ) , কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী লামাপাড়া এলাকার মৃত আব্দুল লতিফ কারির ছেলে ফয়েজ আহমেদ ওরফে কাইল্লা ফয়েজ ( ৫০ ) এবং কাশীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য চর কাশীপুরের নুরা মিয়ার ছেলে , আরাফাত ( ৩০ ) ।ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) আনোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে হত্যা মামলার আসামি সহ আওয়ামী লীগের তিন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে