বুদ্ধিজীবী দিবসে তনুর শ্রদ্ধা নিবেদন

Spread the love

জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক ও নারায়ণগঞ্জ ৫ (সদর-বন্দর) আসনে এনসিপি মনোনীত এমপি পদ প্রার্থী আহমেদুর রহমান তনু বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী দের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।এক সংবাদ বিবৃতিতে তিনি বলেন,আজ ১৪ ডিসেম্বর—বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ ও বেদনাময় দিন, বুদ্ধিজীবী দিবস। জাতি গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করছে ১৯৭১ সালে এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দালালদের হাতে নির্মমভাবে শহীদ হওয়া দেশের সেরা শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী ও চিন্তাবিদদের।বিজয়ের ঠিক আগমুহূর্তে জাতির মেধা-মননকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ চালানো হয়—যা ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে বর্বরতার চরম উদাহরণ। শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নতুন প্রেরণা এনে দিয়েছিল এবং জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় আরও দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ করেছিল।আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি বিনম্র সালাম জানাই। তাদের আদর্শ, দেশপ্রেম ও ত্যাগ থেকে প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণা পাবে—এটাই আমাদের প্রত্যাশা।বাংলাদেশকে উন্নত, মানবিক ও আলোকিত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা বুদ্ধিজীবীদের ভূমিকা ও চিন্তাধারাকে সম্মান করি এবং তাদের রেখে যাওয়া মূল্যবোধ অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ।শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *