
*রমজান মাসে মাইকিংয়ের নামে চাঁদাবাজি বন্ধের আহ্বান এনসিপি নেতা তানজিমের*মাত্র কয়েক দিন পরই আসছে পবিত্র রমজান মাস। মুসলিম জাতি প্রস্তুতি নিচ্ছেন গ্রহন করার। মাসটি সংযমের মাস হলেও প্রায় প্রতিটি পাড়া/মহল্লায় ই মুখোমুখি হতে হয় কিছু অপ্রীতিকর ঘটনার যা রীতিমতো ভোগান্তিরও কারন হয়ে থাকে। এনায়েতনগর এ তেমনি এক ঘটনার নাম হচ্ছে সেহরীর সময় উচ্চ আওয়াছে মাইকিং। যা নিয়ে মানুষের মধ্যে পক্ষে-বিপক্ষে অনেক কথা রয়েছে। তবে রমজানের শেষ সময়ে বাধে আপওি। যখন মাইকিংকারিরা ঘরে ঘরে যায় রিসিট নিয়ে টাকা তুলতে। এসময়ে অনেক জোর / হুমকির মুখোমুখিরও পরতে হয় বাসিন্দাদের বলে অভিযোগ ভুক্তভোগীদের। তবে এবার পবিত্র মাসের সম্মান রক্ষার্থে এসমস্ত কাজ না করার জোড় আহ্বান জানান এনসিপির জেলা সমন্বয় কমিটির সদস্য তানজিমুল ইসলাম তানজিম। তিনি বলেন রমজান মাস সংযমের মাস মুসলিম বিশ্ব সর্বোচ্চ সম্মানের সাথে ইবাদতে মশগুল থাকেন এমাসে। নৈতিক অবস্থান থেকে যে কোন অনৈতিক কাজে সবার এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি।