
জাতীয় যুবশক্তি ভোলা জেলার উদ্যোগে কাচিয়া ইউনিয়নে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি- ভোলা জেলার যুগ্ম সমন্বয়ক মো. মাকসুদুর রহমান সহ সদর উপজেলার নেতৃবৃন্দ।বৈঠকে সভাপতিত্ব করেন যুবশক্তি ভোলা জেলার আহ্বায়ক এম. রাসেল । প্রোগ্রাম সঞ্চালনা করেন সদস্য সচিব সচিব জাবেদ মাহমুদ ফিরোজ, বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহিন মোল্লা।এছাড়াও উপস্থিত ছিলেন যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আব্দুর রহিম, সংগঠক মমিনুল ইসলাম মমিন সহ সদর উপজেলার তরুণ ও উদীয়মান নেতৃবৃন্দ।উক্ত উঠান বৈঠকে যুবসমাজের কর্মসংস্থান, নেতৃত্ব বিকাশ এবং আগামীর রাজনীতিতে যুবকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।