দুই মহিলা মাদক ব্যবসায় গ্রেফতার

Spread the love

নারায়ণগঞ্জ জেলা বন্দরে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার!

মূল হোতাদের গ্রেপ্তারে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি।

……………………………………………………………….
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক সম্রাজ্ঞীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ কবরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আল হেলাল মিয়ার স্ত্রী সেলিনা আক্তার (৩৫) এবং সালাউদ্দিন মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৪৫)।

তারা দু’জনই বন্দর থানার ৬৮/১ উইলসন রোড এলাকার স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ জেলা বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোতালেব ভূঁইয়া এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতদের বুধবার (১ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে বন্দর থানা পুলিশ।

এলাকাবাসীর দাবি, এই দুই নারী কেবলমাত্র মাদক ব্যবসার ছোট অংশ।

তাদের পেছনে রয়েছে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট, যারা গোপনে তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে এবং ইয়াবার মূল সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

তাই শুধু গ্রেপ্তার নয়, তাদের রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে কার শেল্টারে তারা এই মাদক ব্যবসা চালাচ্ছে, ইয়াবার উৎস কোথায় এবং কোন ডিলারদের কাছ থেকে এসব সংগ্রহ করছে তা উদঘাটন করা জরুরি।

পাশাপাশি, গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোনের কল লিস্ট বিশ্লেষণ করে মাদক সরবরাহকারী মূল ডিলার ও তাদের পেছনের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *