মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ- এমপি আল আমিন

Spread the love

“ঐক্য, উন্নয়ন ও মাদকবিরোধী অভিযানে সবাইকে একসাথে কাজ করার আহ্বান”এনায়েতনগর ইউনিয়নে ইউনিটি ফর হিউম্যানিটি আয়োজিত “জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ আল আমিন।তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি কোনো দলের নয়; এগুলো পুরো সমাজের সমস্যা। তাই রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এসবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দলের নয়, এটি জনগণের গণঅভ্যুত্থান। জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।উন্নয়ন প্রসঙ্গে তিনি পঞ্চবটি-চাষাড়া সড়ককে ছয় লেনে উন্নীত করার দাবি পুনর্ব্যক্ত করেন এবং জনসেবার মান বাড়াতে ফতুল্লা মডেল থানাকে দুটি থানায় বিভক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।বক্তব্যের শেষে তিনি দল-মত নির্বিশেষে সমাজের সব ইতিবাচক উদ্যোগে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *